হোম > জীবনধারা > রেসিপি

বসন্তের প্রথম দিন পাতে থাকুক বাসন্তী পোলাও

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা

আজ ফাল্গুনের ১ তারিখ। মানে বসন্তের প্রথম দিন। এই দিন বাসন্তী রঙের পোশাক পরে তো ঘুরে বেড়াবেনই, নিশ্চয় খাবার টেবিলেও থাকবে রকমারি আয়োজন। আজকের রাতের ভোজে সাধারণ পোলাও না রেঁধে রান্না করতে পারেন বাসন্তী পোলাও। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, গাজর ১ টা, বুটের ডাল সেদ্ধ আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২ পিস করে, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে সয়াবিন তেল গরম করে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। এবার আদাবাটা, লবণ দিয়ে পানি দিন। পানি ফুটে উঠলে গুঁড়া দুধ, ঘি দিন। এবার ধুয়ে রাখা চাল দিন। ঢাকনাসহ রান্না করুন। তারপর গাজর কিউব করে কাটা, বুটের ডাল সেদ্ধ দিয়ে নেড়ে ১০ মিনিট রান্না করুন ঢাকনাসহ। নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও।

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল