হোম > জীবনধারা > রেসিপি

ঠান্ডা-কাশি ও গলাব্যথা দূর করতে বাড়িতেই তৈরি করুন টনিক চা

ফিচার ডেস্ক, ঢাকা 

ঠান্ডা-কাশি ও গলাব্যথা দূর করতে বাড়িতেই তৈরি করুন টনিক চা। ছবি: আফরোজা খানম মুক্তা

এ মৌসুমে নিজের তো বটেই, আশপাশে চোখ রাখলে দেখবেন ছোট-বড় অনেকেই সর্দি, কাশি, জ্বর ও গলাব্যথার সমস্যায় ভুগছেন। ওষুধ, সিরাপ ও মসলা পানি খাচ্ছেন ভরপুর। তবে এ মৌসুমের সর্দি-কাশিতে আরাম পেতে এক ধরনের বিশেষ চা তৈরি করে পান করতে পারেন। আপনাদের জন্য টনিক চায়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

তেজপাতা ২ থেকে ৩টি, এলাচি ৪টি, দারুচিনি ৩ টুকরা, লবঙ্গ ৫ থেকে ৬টি, গোল মরিচ ৫ থেকে ৬টি, বিটলবণ এক চিমটি, তুলসী পাতা ৫ থেকে ৬টি, মধু এক চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, আদা কুচি এক টেবিল চামচ, নলেন গুড় স্বাদমতো, পানি তিন কাপ।

প্রণালি

হাঁড়িতে পানি দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে এলে সব উপকরণ একসঙ্গে দিয়ে দিন। তারপর ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। এবার চায়ের কাপে ঢেলে ছেঁকে নিন। একটু ঠান্ডা হলে লেবুর রস, মধু দিয়ে পরিবেশন করুন এই টনিক চা।

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

দেশি বরইয়ের সালাদ

বসন্তের প্রথম দিন পাতে থাকুক বাসন্তী পোলাও

রোজেলার টক-ঝাল-মিষ্টি আচার

চিংড়ি দিয়ে মানকচুর রসা

রোজেলার জুস

ভিন্ন স্বাদের আচারি রুই

ধনেপাতাবাটায় খাসির ঝোল