হোম > জীবনধারা > রেসিপি

ছুটির বিকেলে চায়ের সঙ্গে খান নাগা ডিম চপ

ফিচার ডেস্ক

ছবি: আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

ছুটির বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সুস্বাদু টা তৈরির কথা ভাবছেন? ঝাল খেতে যাঁরা ভালোবাসেন, তাঁরা তৈরি করতে পারেন নাগা ডিম চপ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।

উপকরণ

নাগা মরিচ ১টি, সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ১টি, বেরেস্তা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, জিরা গুঁড়া ১ চা-চামচ, চিলি ফ্লেক্স আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, ফেটানো ডিম পরিমাণমতো, টোস্ট বিস্কুটের গুঁড়া বা ব্রেডক্রাম্ব পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালি

প্রতিটি ডিম ৪ টুকরা করে নিতে হবে। আলু মসৃণ করে ভর্তা করে নিতে হবে। এবার আলুর সঙ্গে সব মসলা মেশাতে হবে। নাগা মরিচ মিহি করে কুচিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলু ভালোমতো মাখা হয়ে গেলে ১৬ ভাগে ভাগ করে নিতে হবে। এবার প্রতিটি ভাগের ভেতরে কেটে রাখা একটুকরো করে ডিম পুরে চপের আকার দিন। তারপর চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে, ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। সব চপ বানানো হলে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে সেট করতে হবে। সবশেষে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো