হোম > জীবনধারা > রেসিপি

চিকেন জালি কাবাব

ফিচার ডেস্ক, ঢাকা 

চিকেন জালি কাবাব

রাতে কয়েক পদ রাঁধতে মন চাইছে না? চটজলদি রান্না করে ফেলুন চিকেন জালি কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

চিকেনের কিমা সেদ্ধ ১ কাপ, আলু সেদ্ধ ১ কাপ, মিহি পেঁয়াজকুচি ৪ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ২ চা-চামচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, ধনেপাতা ও পুদিনাপাতাকুচি ৪ টেবিল চামচ, কাঁচামরিচকুচি ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াবিন তেল, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

চিকেনের কিমা লবণ, পানি দিয়ে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে খোসা ফেলে গ্রেট করে নিন। এবার একটি পাত্রে ডিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হাতে তেল লাগিয়ে কাবাবের আকৃতি দিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর একটি পাত্রে ডিম ফাটিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে পেস্ট করে নিন। কড়াইতে তেল গরম হলে কাবাব ডিমে ডুবিয়ে সোনালি করে ভেজে গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করুন।

ভিন্ন স্বাদের গরুর মাংস

রান্নাঘরে নতুন? রাঁধতে পারেন হাতে মাখা মাংসের ঝাল

গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি

ঈদের রেসিপি

কটা মসলায় গরুর মাংস

ঈদের ছুটিতে এক দিন রাঁধুন আস্ত রসুন দিয়ে গরুর মাংস

করলা দিয়ে শোল মাছের তরকারি

গরম ভাতের সঙ্গে নারকেল চিংড়ি

পাকা আমের হলুদ কুলফি

গরমে তৃষ্ণা মেটাবে জামরুলের শরবত