হোম > জীবনধারা > রেসিপি

ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছ

ফিচার ডেস্ক, ঢাকা 

ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছ। ছবি: আফরোজা খানম মুক্তা

অফিস শেষে বাড়ি ফিরে সোজা রান্নাঘরে ঢুকতে হলে বোঝা যায়, ঝুটঝামেলা কাকে বলে। কোনো দিন যদি বাড়ি ফিরে দুই বা তিন পদ রাঁধতে মন না চায়, তাহলে ডিপ ফ্রিজ থেকে ইলিশ মাছের বাটিটাই বের করে নিন। বাড়িতে ঝিঙে থাকলে রেঁধে ফেলুন ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছের তরকারি। এক পদেই তৃপ্তিসহকারে খাওয়া হয়ে যাবে। আপনাদের জন্য ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রিং পিস করে কাটা ৪ পিস ইলিশ, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচের বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঝিঙে ৩০০ গ্রাম।

ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছ

প্রণালি

কড়াইতে সরিষার তেল গরম হলে সরিষা, হলুদ ও কাঁচা মরিচের বাটা পানিতে গুলিয়ে তেলের ওপর ফোড়ন দিন। ফুটে উঠলে লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে ৭ থেকে ৮ মিনিট রান্না করুন ঢাকনা দিয়ে। আবারও ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি, কেটে ধুয়ে রাখা ইলিশ আর লবণ দিয়ে আবারও রান্না করুন। রান্নার সময় ঢাকনা দিয়ে দিন। মাছ সেদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন। এই তো, খুব সহজে ঝিঙে সরিষাবাটায় ইলিশ মাছ রান্না শেষ!

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল