হোম > জীবনধারা > খাবারদাবার

নবমীর নিরামিষ সবজি

জীবনধারা ডেস্ক

নবমীতে নিরামিষ খাওয়ার চল আছে। মৌসুমি সবজি দিয়ে রান্না করা যায় দুর্দান্ত নিরামিষ। রেসিপি দিয়েছেন ছন্দা চৌধুরী।

উপকরণ
আলু, গাজর, মুলা, মিষ্টি কুমড়া, বেগুনসহ অন্যান্য মৌসুমি সবজি, পাঁচ ফোড়ন, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, আস্ত শুকনা মরিচ, লবণ, কাঁচামরিচ, ঘি। 

প্রণালি
সবজি ধুয়ে কিউব করে কেটে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে আস্ত শুকনা মরিচ ও পাঁচ ফোড়ন ভেজে নিয়ে। এর মধ্যে ধুয়ে রাখা সবজি ঢেলে দিন। হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা ও লবণ দিয়ে মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে ভাপে সেদ্ধ করে নিন সবজিগুলো। সবজি ৭৫ শতাংশ সেদ্ধ হয়ে গেলে তাতে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। সবজি ভালো করে সেদ্ধ  হয়ে গেলে অল্প চিনি এবং ১ থেকে ২ চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। যারা ঘি খেতে চান না, তাঁরা চাইলে ধনে পাতা কুঁচি  কিংবা লেমন গ্রাস কুঁচি দিয়ে সবজি নামিয়ে নিতে পারেন। দুটোতেই আলাদা একটি সুন্দর গন্ধ হয় সবজিতে।

বানিয়ে ফেলুন নরওয়েজিয়ান ডিশ ফারিকল

বর্ষাকালে যে কারণে খিচুড়ি খাবেন

বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন পুষ্টিকর ও ইমিউনিটি-বুস্টিং সালাদ

স্বাদে-ঐতিহ্যে বিশ্বসেরা তুরস্কের ৬ কাবাব

মেসির চিট মিল রেঁধে ফেলুন

কীভাবে খাবেন টমেটো স্যুপ, জেনে নিন উপকারিতা

ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!

ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক

ফ্রেদাগস্তাকো: যেদিন নরওয়েজিয়ানরা পরিবারের সঙ্গে এক টেবিলে জড়ো হন

আষাঢ়ে পাতে পড়ুক সুস্বাদু ৩ খাবার