হোম > জীবনধারা > রেসিপি

কাঁঠাল বিচির স্মুদি

ফিচার ডেস্ক, ঢাকা 

কাঁঠাল বিচির স্মুদি। ছবি: কোহিনূর বেগম

যেসব বাড়িতে এই মৌসুমে কাঁঠাল খাওয়া হয়, তারা কাঁঠালের বিচিও সংগ্রহ করে রাখে। রোদে ভালো ভাবে শুকিয়ে বয়ামে রেখে দিলে অনেক দিন ভালো থাকে কাঁঠালের বিচি। ভর্তা, তরকারি ও ভেজে খাওয়া ছাড়াও এটি দিয়ে স্মুদি তৈরি করা যায়। কীভাবে? আপনাদের জন্য কাঁঠালের বিচির স্মুদির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম

উপকরণ

সেদ্ধ কাঁঠাল বিচি বাটা আধা কাপ, টক দই আধা কাপ, তরল দুধ এক কাপ, পানি এক কাপ, পুদিনা পাতা ৫ থেকে ৭টা, কাঁচা মরিচ স্বাদমতো, সাদা ও কালো সরিষা বাটা এক চা–চামচ, জিরার গুঁড়া এক চা-চামচ, পিংক সল্ট স্বাদমতো, চিনি স্বাদমতো।

কাঁঠাল বিচির স্মুদি। ছবি: কোহিনূর বেগম

প্রণালি

ব্লেন্ডারে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিন। তারপর ভালোভাবে ব্লেন্ড করে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

বিশ্বের সবচেয়ে দামি ১০ খেজুর

রমজানে শিশুর খাদ্যাভ্যাস কেমন হবে

ইফতারে তৈরি করুন হার্টশেপ পিৎজা

ইফতারে জিলাপি? জেনে নিন এর স্বাস্থ্যঝুঁকি

ইফতারিতে ইরানিরা যেসব মিষ্টিজাতীয় খাবার খান

ইফতারের পর কোন চা পান করবেন

ইফতারে তুর্কি আমেজ

কফিপ্রেমীদের জন্য রমজানের বিশেষ ডেজার্ট

জেনে নিন বিশ্বসেরা ৫ সসের স্বাদ

যে রেস্তোরাঁয় কাজ পান শুধু ৭৫ বছরের ঊর্ধ্বে মানুষ