হোম > জীবনধারা > জেনে নিন

শিশুর মুখে খাবার দেবেন কখন, কী দিয়ে শুরু করবেন

আজকের পত্রিকা ডেস্ক­

ছয় মাস পূর্ণ হওয়ার পরই শিশুদের সলিড খাবার শুরু করা উচিত। মডেল: আনাহিতা। ছবি: আজকের পত্রিকা

শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ পান—এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেরা পুষ্টি। ছয় মাসের আগে শিশুকে এক ফোঁটা পানিও দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ছয় মাস পেরোলে? তখনই শুরু হয় সলিড বা সম্পূরক খাবারের (Complementary Feeding) অধ্যায়।

এই পর্যায়কে বলা হয় উইনিং ফুড (Weaning Food)। উইনিং মানে বুকের দুধের পাশাপাশি নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো। উইনিং ঘরের খাবার দিয়ে শুরু করা সবচেয়ে নিরাপদ। নতুন বাবা-মায়েদের অনেকে দ্বিধায় থাকেন—কখন শুরু করব, কী দেব, কতটুকু দেব? খাবারের প্রাপ্যতা এবং পারিবারিক অভ্যাস মাথায় রেখে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা জরুরি।

কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার শিশু সলিড খাবারের জন্য প্রস্তুত কি না। মডেল: আনাহিতা। ছবি: আজকের পত্রিকা

সাধারণত ১৮০ দিন বা ৬ মাস পূর্ণ হওয়ার পরই শিশুদের সলিড শুরু করা উচিত। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার শিশু সলিড খাবারের জন্য প্রস্তুত কি না—

১. শিশু যদি ঘাড় শক্ত করে বসতে পারে।

২. অন্যের খাবার খাওয়ার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে।

৩. খাবার খেতে দিলে জিব দিয়ে ঠেলে বের করে দেওয়ার প্রবণতা কমে যায়।

শুরুতে শিশুর জন্য খাবার হতে হবে নরম, মসৃণ ও সহজপাচ্য। মডেল: আনাহিতা। ছবি: আজকের পত্রিকা

কী খাবার দিয়ে শুরু করবেন

শুরুতে খাবার হবে নরম, মসৃণ ও সহজপাচ্য। যেগুলো আদর্শ খাবার হতে পারে; যেমন—

১. কলা পিউরি।

. আপেল বা নাশপাতি সেদ্ধ করে পিউরি।

. নরম ভাত ব্লেন্ড করে।

. মিষ্টিকুমড়া সেদ্ধ পিউরি।

. ডাল সেদ্ধ করে পাতলা করে।

. মিষ্টি আলু পিউরি।

. ব্রকলি বা গাজর সেদ্ধ পিউরি।

. পাকা পেঁপে পিউরি।

. ভালোভাবে সেদ্ধ করা ডিমের কুসুম। চটকে নরম করে দিন।

চাইলে পিউরির সঙ্গে বুকের দুধ বা ফর্মুলা দুধ মিশিয়ে দিতে পারেন। ছয় মাসের পর খাবারের সঙ্গে অল্প অল্প ফুটানো পানি দেওয়া যায়।

ছয় মাস পূর্ণ হওয়ার পরই শিশুদের সলিড শুরু করা উচিত। মডেল: আনাহিতা। ছবি: আজকের পত্রিকা

সতর্কতা

  • শিশুর সলিড খাবার শুরুর সময় ৩ দিন বা ৩-দিনের নিয়ম  (3-day rule) হলো, একটি নতুন খাবার টানা তিন দিন ধরে দেওয়া, যাতে বোঝা যায় শিশুর ওই খাবারে কোনো অ্যালার্জি বা হজমের সমস্যা হচ্ছে কি না। অর্থাৎ নতুন কোনো খাবার শুরু করলে অন্তত তিন দিন অপেক্ষা করে দেখুন, শিশুর কোনো র‍্যাশ বা পেটের সমস্যা হচ্ছে কি না।
  • এ ছাড়া মাথায় রাখতে হবে লবণ, চিনি, মধু এক বছর বয়সের আগে নয়; জোর করে খাওয়ানো যাবে না।
  • শুরুতে ১-২ চা-চামচ দিয়েই শুরু করুন, শিশু চাইলে ধীরে ধীরে বাড়ান। শিশু নতুন স্বাদে অভ্যস্ত হতে সময় নেয়। প্রথম দিনেই সব খাবে না। জোর করে খাওয়ালে খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে।
  • খাবার তৈরির আগে এবং শিশুকে খাওয়ানোর আগে হাত ও বাসনপত্র ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন।
  • সলিড শুরু করলেও দুই বছর পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যেতে হবে। সলিড হবে বাড়তি খাবার, বুকের দুধের বিকল্প নয়।

কফি কি সত্যিই হৃদ্‌রোগের ঝুঁকি কমায়

থমকে না থেকে জেনে নিন জীবনে এগিয়ে যাওয়ার ৯ কৌশল

রূপচর্চায় আলিয়া ভাটের ৫টি সৌন্দর্যপণ্য সম্পর্কে জেনে নিন

বাঘের সংখ্যা ও অস্তিত্ব: রাজকীয় এই প্রাণীর ভবিষ্যৎ কোন পথে

‘গো-টু ফ্যাশন’ নিয়ে ভাবছেন? জেনে নিন কোন পোশাক ও অনুষঙ্গগুলো থাকা চাই সংগ্রহে

শরীর ক্লান্ত মন অস্থির? জেনে নিন কেন শরীর ও মন একসঙ্গে ঘুমায় না

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

টুথপেস্ট ছাড়াও যেসব উপকরণে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন এগুলো শরীরের কী ক্ষতি করে

জেনে নিন, মেঘ-বৃষ্টির দিনে আরাম ও সুবিধায় কোন কাপড় সেরা

স্ট্রাইপড টপস স্টাইলিং করার ৭ উপায়