চুল সুস্থ থাকুক, সুন্দর থাকুক—কে না চায়? আর স্বাস্থ্য়োজ্বল চুলের জন্য হেয়ার স্পার জুড়ি নেই। প্রায় প্রতিদিন আমাদের চুলের ওপর দিয়ে বেশ ধকল যায়, শুধু তেল কিংবা শ্যাম্পু দিয়ে চুলের যত্ন তখন যথেষ্ট হয় না। প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। তাই মাসে দুবার হেয়ার স্পা করা উচিত বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। কিন্তু পারলারে গিয়ে হেয়ার স্পা করানোর জন্য পর্যাপ্ত সময় আর বাজেট না থাকলে ঘরেও কিন্তু সেরে নিতে পারেন চুলের যত্নের এই কাজ।
স্ক্যাল্পে প্রোটিনের জোগান দিতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এই স্পা। নিয়মিত হেয়ার স্পা করালে স্ক্যাল্প খুশকিমুক্ত থাকে। এ ছাড়া নিয়মিত বাইরে বের হওয়ার কারণে ধুলোবালি অনেক সময় চুলে জমা হয়। চুলের ডিপ ক্লিনজিংয়ে স্পা খুব ভালো কাজ করে। প্রায় প্রতিদিনই যাঁরা হেয়ার ড্রায়ার কিংবা হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করেন, তাঁদের চুল চুল ভঙ্গুর হয়ে যায়। নিয়ম করে স্পা করালে নিস্তেজ চুল সতেজ হয়ে ওঠে, পাশাপাশি চুল ঘন করে। যাঁদের চুল কালার করা, তাঁদের চুলের বাড়তি যত্ন নিতেও হেয়ার স্পা করা যেতে পারে।
হেয়ার স্পা করার সময় এলেই প্রথমে মনে হয় পারলারের কথা। কিন্তু ব্যস্ত দিনে অনেকে সময় বের করে পারলারে যেতে পারেন না। পারলারে না গেলে হেয়ার স্পা হবে না, এই ভেবে দিনের পর দিন অনেকের চুলের যত্নই নেওয়া হয় না। তাই চাইলে কয়েকটি ধাপ অনুসরণ করে ঘরেই স্পা করা সম্ভব এবং স্পার উপকরণ রয়েছে আপনার রান্নাঘরেই।
প্রথমে বাটিতে নারকেল তেল নিয়ে চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ করে নিতে হবে। এরপর গরম পানি একটি তোয়ালে ভিজিয়ে রেখে তোয়ালেটা গরম করে মাথায় ৩০ মিনিট রাখতে হবে। এতে চুলের গভীরে পুষ্টি পৌঁছাবে। এবার ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। পরবর্তী ধাপে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে। কলা, মধু, টক দই ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। কিংবা ২টি ডিম ও নারকেল তেলের মিশ্রণে একটি হেয়ার মাস্ক বানিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। হেয়ার মাস্ক ব্যবহারের পর শ্যাম্পু করার সময় অবশ্য ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। গরম পানি চুলের গোড়া নরম করে দেয় এবং এতে চুল পড়া বেড়ে যায়।
হেয়ার স্পা করার পর চুলের পুষ্টি ও আর্দ্রতা বজায় রাখতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চুল ধোয়া বা শ্যাম্পু করা এবং যেকোনো ধরনের হিট স্টাইলিং টুল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। স্পা করার পর চুলের কিউটিকলগুলো নরম থাকে, তাই এই কাজগুলো করলে ট্রিটমেন্টের কার্যকারিতা নষ্ট হতে পারে এবং চুলের ক্ষতি হতে পারে।
হেয়ার স্পা করার পর দীর্ঘস্থায়ী সুফলের জন্য যে কাজগুলো একদমই করবেন না, তা নিচে বিস্তারিত দেওয়া হলো—
সূত্র: সাবলাইম লাইফ