বাইরে থেকে এসে অনেকে স্যালাইন খাওয়া পছন্দ করেন। কিন্তু প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে স্যালাইন খাওয়া উচিত নয়। কারণ, স্যালাইনের পানি মূলত ডায়রিয়া রোগীদের জন্য। আপনি পিপাসা মেটাতে স্যালাইন খেলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে। শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে গেলে পানি জমে শরীর ফুলে যেতে পারে। তাই এ ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকেন, শারীরিক পরিশ্রম অনেক বেশি হয়, তাহলে বেশি পরিমাণে ফলের রস খেতে পারেন।