হোম > জীবনধারা > জেনে নিন

জেনে নিন, আসছে শীতে শরীর ও মনকে চাঙ্গা রাখার উপায়

ফিচার ডেস্ক

প্রতিদিনের খাবার তালিকায় রাখুন বিভিন্ন ধরনের স্যুপ, ভেষজ চা ও কুসুম গরম দুধ। ছবি: পেক্সেলস

ভোরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনের কথা। এই ঋতু অনেকের কাছে প্রিয় হলেও, আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে শরীর ও মন উভয়ের ওপরই একটা বাড়তি চাপ পড়ে। একদিকে যেমন ঠান্ডা, কাশি, বা ত্বকের রুক্ষতার মতো শারীরিক সমস্যা দেখা দেয়, অন্যদিকে তেমনি দিনের আলো কমে আসার কারণে দেখা দিতে পারে শীতকালীন বিষণ্নতা। তাই আসন্ন শীতে নিজেকে সুস্থ ও প্রফুল্ল রাখতে এখন থেকেই নেওয়া চাই কিছু জরুরি প্রস্তুতি।

স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে ভালো মানের ময়শ্চারাইজার, লোশন বা নারকেল তেল ব্যবহার করুন। ছবি: পেক্সেলস

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সঠিক ডায়েট

এখন থেকেই বাজারে অনেক রকম রঙিন সবজি পাওয়া যাচ্ছে। এই সময়ে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে আপনার খাদ্যতালিকায় ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, পালং শাক এবং ভিটামিন-সিসমৃদ্ধ ফল যেমন কমলা রাখুন। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

প্রতিদিনের খাবার তালিকায় রাখুন বিভিন্ন ধরনের স্যুপ, ভেষজ চা ও কুসুম গরম দুধ। এগুলো শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি হজমশক্তি ভালো রাখবে। আবহাওয়া ঠান্ডা হতে থাকলে অনেকেই জল পানের পরিমাণ কমিয়ে দেন, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পানের অভ্যাস বজায় রাখুন।

ত্বকের রুক্ষতা দূর করতে বাড়তি যত্ন

শুষ্ক হাওয়া ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। তাই ত্বক ও চুলের যত্নে অবহেলা করবেন না। স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে ভালো মানের ময়শ্চারাইজার, লোশন বা নারকেল তেল ব্যবহার করুন। ঠোঁটের সুরক্ষায় পেট্রোলিয়াম জেলি বা লিপবাম ব্যবহার করুন। স্নানের জন্য সব সময় কুসুম গরম জল ব্যবহার করুন।

অলসতা কাটিয়ে শারীরিক সক্রিয়তা বজায় রাখুন

প্রতিদিন সকালে অন্তত ২০-৩০ মিনিট ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ, হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করুন। এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়াবে এবং শরীরকে সতেজ রাখবে। শীতের মিষ্টি রোদ শরীরের জন্য ভীষণ উপকারী। প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট রোদে বসুন। এটি শরীরকে পর্যাপ্ত ভিটামিন-ডি দেবে, যা হাড়ের সুস্থতার জন্য জরুরি।

মন ভালো রাখতে ঘরের জানলা খুলে দিন, যাতে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে। ছবি: পেক্সেলস

বিষণ্নতা কাটানোর উপায়

শীতকালে দিন ছোট আর রাত বড় হওয়ার কারণে অনেকের মধ্যেই এক ধরনের মন খারাপ বা বিষণ্ন ভাব দেখা দেয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডার’ বলা হয়। মন ভালো রাখতে ঘরের জানলা খুলে দিন যাতে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে। উজ্জ্বল পরিবেশ মনকে প্রফুল্ল রাখে। এ ছাড়া বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, বই পড়ুন, গান শুনুন কিংবা শীতের কোনো উৎসব বা ভ্রমণে ঘুরে আসুন। মানুষের সঙ্গে যোগাযোগ আপনার মন ভালো রাখতে জাদুর মতো কাজ করবে। বিষণ্নতা কাটাতে শরীর ও মন সতেজ রাখতে দৈনিক ৭-৮ ঘণ্টার ভালো ঘুম অত্যন্ত জরুরি।

সূত্র: হেলথলাইন ও অন্যান্য

ভালোবাসার অন্তহীন লড়াইতে একা ক্রিস্টিন দাউদ

সঙ্গীর মন ভালো করতে ডিনার ডেটের আয়োজন, যা মনে রাখা জরুরি

আজকের রাশিফল: পকেট খালি হলেও মন থাকবে দরিয়া, দিবাস্বপ্ন দেখতে গিয়ে বাস মিস

প্রতারক জীবনসঙ্গী কি সত্যিই কখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারেন? যেভাবে বুঝবেন

হেমন্তে ত্বকের যত্নে যে প্রসাধনীগুলো এড়িয়ে চলা উচিত

সম্পর্কে গিল্ট ট্রিপিংয়ের শিকার? সঙ্গী অপরাধবোধে ভোগালে যেভাবে নিজেকে রক্ষা করবেন

বয়স্কদের মতো পেছনে হাত বেঁধে হাঁটেন যাঁরা, তাঁদের ব্যক্তিত্ব কেমন

আজকের রাশিফল: পোস্টে আজ লাইকের বন্যা বইবে, অফিস পলিটিক্স থেকে দূরত্ব বজায় রাখুন

আজকের রাশিফল: পকেটে ফুটো পয়সা না থাকলেও ভাব থাকবে রাজকীয়, সন্ধ্যায় সারপ্রাইজ আছে

হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন