অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এক্সপোর্ট বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।
বিভাগ: এক্সপোর্ট (ফুড অ্যান্ড বেভারেজ বিজনেস)।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন (বিপণন, আন্তর্জাতিক ব্যবসা, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা) বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: ২–৪ বছর।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম
আরও পড়ুন: