জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল স্টোর বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: টেকনিক্যাল স্টোর।
পদের নাম: এক্সিকিউটিভ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: উল্লেখ নেই।
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুটি ছুটি, উৎসব বোনাস দুটি, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা/দুপুরের খাবার/রাতের খাবার সরবরাহ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ৯ জুলাই ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন: