আজকের পত্রিকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘এসইও এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: এসইও এক্সিকিউটিভ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
সংবাদপত্র/ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র/নিউজ পোর্টাল, ওয়েব মিডিয়া/ব্লগ-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন
- ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, কি-ওয়ার্ড র্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট (CTR) ও সার্চ ভিজিবিলিটি বৃদ্ধিতে কাজ করা।
- ওয়েবসাইটের ক্রলিং, ইনডেক্সিং, সাইটম্যাপ, রোবটস.txt, ক্যানোনিক্যাল, রিডাইরেকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ ও উন্নয়নে কাজ করা।
- নিউজ কনটেন্ট অপ্টিমাইজেশন করা।
- নিয়মিত SERP ও Competitor Analysis করে নতুন কনটেন্ট ও র্যাঙ্কিংয়ের সুযোগ তৈরি করা।
- প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে Internal Linking তৈরি করা।
- Google Analytics ও Google Search Console-এর ডেটা বিশ্লেষণ করে SEO পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।
অতিরিক্ত যোগ্যতা
- কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
- Google Analytics, Google Search Console, Google Trends ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- Ahrefs, Semrush, Screaming Frog SEO Tools ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
- নতুন SEO কৌশল ও প্রযুক্তি শেখার এবং তা কার্যকরভাবে প্রয়োগ করার আগ্রহ থাকতে হবে।
- অনপেজ অপটিমাইজেশনে দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা career@ajkerpatrika.com ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর, ২০২৬।