স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল ডিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ মে ২০২৬ পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই এলএলবি ও এলএলএম ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ, লিগ্যাল অ্যাফেয়ার্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি (স্নাতক) ও এলএলএম ডিগ্রি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
অভিজ্ঞতা: কমপক্ষে দুই থেকে পাঁচ বছর।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১০ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম