আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশি হয়েছে। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার, (মেকানিক্যাল অ্যান্ড মেইনটেনেন্স)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: রক্ষণাবেক্ষণ এবং ইউটিলিটি ব্যবস্থাপনায় দক্ষতা, অটোক্যাড সলিডওয়ার্কস এবং এমএস অফিসে দক্ষতা, উৎপাদন প্রক্রিয়া এবং ইউটিলিটি সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মেক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।