জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের হিউম্যান রিসোর্সেস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর/কো-অর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
বিভাগ: হিউম্যান রিসোর্সেস।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর/কো-অর্ডিনেটর।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান, অর্থায়ন, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: ৪–৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল ও ইন্টারনেট ভাতা, জীবন ও স্বাস্থ্য বিমা, উৎসব বোনাস এবং পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: