হোম > চাকরি > সরকারি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে ৬ থেকে ১৬ গ্রেডে চাকরি

চাকরি ডেস্ক 

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডের ১১ ক্যাটাগরিতে ২৫ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১২ আগস্ট। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমএস/এমসিপিএস/সমমানের ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসেবে ন্যূনতম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, (গ্রেড-৬)।

২. পদের নাম ও সংখ্যা: সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/ এমএস/ ডিজিও/এমসিপিএস/ সমমানের ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসেবে ন্যূনতম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, (গ্রেড-৬)।

৩. পদের নাম ও সংখ্যা: সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/ডি-কার্ড/সমমানের ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসেবে ন্যূনতম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, (গ্রেড-৬)।

৪. পদের নাম ও সংখ্যা: সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/ এমডি/এমসিপিএস/ সমমানের ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসেবে ন্যূনতম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, (গ্রেড-৬)।

৫. পদের নাম ও সংখ্যা: সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/ ডিএ/সমমানের ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসেবে ন্যূনতম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, (গ্রেড-৬)।

৬. পদের নাম ও সংখ্যা: সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়েট্রিকস), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/ এমডি/ ডিসিএইচ/এমসিপিএস/ সমমানের ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসেবে ন্যূনতম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, (গ্রেড-৬)।

৭. পদের নাম ও সংখ্যা: ডেন্টাল সার্জন, ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিডিএস ডিগ্রিসহ ১ বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা, (গ্রেড-৯)।

৮. পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স, ১৫টি

শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা, (গ্রেড-১১)।

৯. পদের নাম ও সংখ্যা: মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা, (গ্রেড-১১)।

১০. পদের নাম ও সংখ্যা: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), ১টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমান পাসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা, (গ্রেড-১১)

১১. পদের নাম ও সংখ্যা: কার্ডিওগ্রাফার, ১টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমানের সার্টিফিকেট। ইসিজি-সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা, (গ্রেড-১৬)

বয়সসীমা: ১-৬ নম্বর পদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। ৭-১১ নম্বর পদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ হবে।

আবেদন ফি: ১-৭ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা। ৮-১০ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা এবং ১১ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন গ্রহণ শেষ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।

সূত্র: বিজ্ঞপ্তি