হোম > চাকরি > সরকারি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

চাকরি ডেস্ক 

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৯, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ২১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ১টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত সহকারী, ৩টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: প্রধান সহকারী, ৯টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ১০টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১২টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ১৩টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদে ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল

আজ ডেডলাইন: বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও ভিডিপি

আজ ডেডলাইন: দুই সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ পদে বড় নিয়োগ

৩৮ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়

৪১ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়