প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান কর্মকর্তা (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ১২ মে ২০২৬ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং শেষ হবে বিকেল ৪টায়।
পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দুটি ভেন্যুতে। এগুলো হলো (১) মাল্টিপারপাস হল এবং (২) নন-ক্যাডার ভল্টরুম। দুই কেন্দ্রে মোট ৩২৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ( www.bpsc.gov.bd) অথবা টেলিটকের (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
এ ছাড়া প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখকের প্রয়োজন, তাঁদের ২৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে (অফিস সময়ের মধ্যে) কমিশন সচিবালয়ের ইউনিট-৯-এর পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে। যাচাই-বাছাই শেষে কমিশনের পক্ষ থেকে শ্রুতলেখক মনোনয়ন দেওয়া হবে।