বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেবে। ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে মোট ১১০ জন নেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম: হিসাব সহকারী।
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: দুটি দ্বিতীয় বিভাগসহ বিকম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: মাঠ সংগঠক।
পদসংখ্যা: ৮৫টি
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)।
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতিসহ এসএসসি পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড।
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
পদের নাম: ক্লিনার।
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
কর্মস্থল: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।
বয়সসীমা: সব প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের ঠিকানা-সংবলিত ১০ টাকার ডাকটিকিট ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র পাঠানো হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শর্তাবলি:
১. আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে
(খ) পিতা/স্বামীর নাম,
(গ) মাতার নাম, (ঘ) জাতীয় পরিচয়পত্রের নম্বর,
(ঙ) স্থায়ী ঠিকানা,
(চ) বর্তমান ঠিকানা,
(ঞ) শিক্ষাগত যোগ্যতা,
(ট) অভিজ্ঞতা (যদি থাকে),
২. আবেদনপত্রের সঙ্গে
(খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি,
৩. খামের ওপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র পাঠানো হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৪. প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং ফলাফল বিআরডিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের ফি: ১ থেকে ৪ নং পদের আবেদন ফি ১০০ টাকা; ৫ ও ৬ নং পদের আবেদন ফি ৫০ টাকার এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ মে, ২০২৬ পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি