বাংলাদেশ ব্যাংকের অধীনে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ২৪ ক্যাটাগরির ১২৬ অস্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ, চলবে আগামী ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল)।
পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভল্ট)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এএমআইইর ‘এ’ ও ‘বি’ সেকশন পাস।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (স্নাতক) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম: অফিসার (জেনারেল)।
পদসংখ্যা: ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
পদের নাম: অফিসার (এক্সামিনেশন)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নাম: অফিসার (উৎপাদন)।
পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন/ গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ)।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: টেকনিশিয়ান (সিভিল) (পুরুষ)।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ স্বীকৃতি ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে। অথবা পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: সহকারী।
পদসংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
পদের নাম: প্রোডাকশন চেকার (পিসি) (পুরুষ)।
পদসংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
পদের নাম: ইন্টারনাল চেকার (আইসি) (পুরুষ)।
পদসংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
পদের নাম: পরীক্ষক।
পদসংখ্যা: ২৭টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
পদের নাম: গাড়িচালক (পুরুষ)।
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাসসহ ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: ফর্ক লিফট অপারেটর (পুরুষ)।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাসসহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পদের নাম: পাঁচক (পুরুষ)।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাসসহ খ্যাতনামা হোটেল/রেস্টুরেন্ট/সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচক হিসেবে তিন বছরের কর্ম অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে।
পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)।
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়)
পদের নাম: নিরাপত্তাপ্রহরী।
পদসংখ্যা: ১০টি (পুরুষ-০৬, নারী-০৪)।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি/সমমান পাস হতে হবে। প্রতিরক্ষা/পুলিশ বাহিনীর নায়েক/সমমানের পদ থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক উচ্চতা পুরুষ প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ) (পুরুষ)।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) (পুরুষ)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল)।
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন)।
পদসংখ্যা: ১১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ নবম ও দশম গ্রেডের পদের জন্য ২১-৩২ বছর এবং ১৬ ও ২০তম পদের জন্য ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন লিঙ্কে । আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি