হোম > চাকরি > ব্যাংক

কর্মী নেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্নাতক পাসেই আবেদন

চাকরি ডেস্ক 

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার (অফিসার টু এসপিও)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।