হোম > চাকরি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল পিএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের মধ্যে যাঁরা ৪৪তম বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের ভাইভা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এই ভাইভা নেওয়া হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভার জন্য অপেক্ষমাণ, তাঁদের ভাইভা পরীক্ষা স্থগিত থাকবে এবং পরে সুবিধাজনক সময়ে এই পরীক্ষা নেওয়া হবে।

‎কয়েক দিন থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসির সামনে আন্দোলন করছেন প্রার্থীদের একাংশ। ‎তবে আজ দুপুর থেকে আন্দোলনকারীদের কমিশনের সামনে অবস্থান করার কথা থাকলে তাঁদের সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি।

৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রার্থী ও আন্দোলনরত প্রার্থীদের মুখপাত্র মোস্তাকিন আশিক গণমাধ্যমকে বলেন, ‘পিএসসির সামনে কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের সরিয়ে দিয়েছে। তারা সাংবাদিকদেরও কমিশন ভবনের সামনে দাঁড়াতে দেয়নি। আমরা নির্বাচন কমিশনের সামনে এসে অবস্থান করছি।’

এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের একাংশ ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি আদায়ে ‘পিএসসির গেট ভেঙে’ প্রবেশ করেন। এরপর বুধবার কমিশন জানায়, বিশৃঙ্খলা করে পিএসসির ভেতরে প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

কাজী ফার্মস গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরি, কর্মস্থল ঢাকায়

যমুনা ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

সাজিদা ফাউন্ডেশনে নিয়োগ, কর্মস্থল ঢাকায়

আকিজ গ্রুপে ৭৫ হাজার টাকা বেতনে চাকরি, রয়েছে নানা সুবিধা

ঢাকা ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ২১৪

এসিআই লিমিটেডে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

প্রাইম ব্যাংকে চাকরি, থাকবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটির সুযোগ