হোম > চাকরি

বেসরকারি খাতে দক্ষ হয়ে ওঠার পরামর্শ

মো. খশরু আহসান

সরকারি চাকরির প্রতি নির্ভরশীল মনোভাব শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী। তবে বাংলাদেশে বেসরকারি বিভিন্ন খাতসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ক্যারিয়ার গড়ারও দারুণ সব সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দক্ষতার বিকল্প নেই। প্রার্থীর দক্ষতা যত বেশি, চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি ততটাই এগিয়ে থাকবেন। বেসরকারি খাতের জন্য শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠার বিষয়ে ক্যারিয়ারবিষয়ক লেখক গাজী মিজানুর রহমানের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মো. খশরু আহসান।

নিয়োগ বিজ্ঞপ্তি ভালোমতো পড়ুন এবং প্রফেশনাল ই-মেইলের কায়দা শিখুন
চাকরি পাওয়ার আগে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়তে হবে। বিজ্ঞপ্তির দিকনির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করা জরুরি। তবে বেশির ভাগ ক্ষেত্রে আবেদনকারীরা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়েন না। বিজ্ঞপ্তিতে হয়তো বলা হয়েছে, প্রার্থীকে আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত সংযুক্ত করে দিতে হবে। কিন্তু বিজ্ঞপ্তিটি আগে ভালোভাবে না পড়ার জন্য প্রার্থী হয়তো সেই নিয়ম মেনে আবেদন করতে পারছেন না।

অনেকে আবার প্রফেশনাল ই-মেইল করতেও জানেন না, এমনকি বিষয় না লিখেও ই-মেইল পাঠিয়ে দেন প্রাপকের কাছে; তবে একটি প্রফেশনাল ই-মেইলের বিপরীতে ইতিবাচক উত্তর আসার সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের প্রফেশনাল ই-মেইল করার সব নিয়মকানুন শেখা উচিত। 

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করুন
বর্তমান সময়ের প্রেক্ষাপটে চাকরিসহ যেকোনো ক্ষেত্রে উন্নতির জন্য ইংরেজি ভাষায় দক্ষ হওয়া খুব গুরুত্বপূর্ণ। বিদেশে যাওয়ার সময় ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস স্কোর দেখাতে হয়। আইইএলটিএস মূলত রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং—এই চার অংশে বিভক্ত। তবে আমরা কি শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং অংশ বাদে বাকি দুটি বিষয়ে মনোযোগ দিই? উত্তর, না।

এ জন্য ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি পড়ার পরেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারছেন না। পাশাপাশি শিক্ষাদান কর্মসূচি পরিচালনার জন্য আমাদের ভালো মানের শিক্ষক প্রয়োজন, যাঁদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মিত ইংরেজিতে কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া ও আলোচনা করা শিখতে পারবেন এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরেও এগিয়ে যেতে পারবেন।

আকিজ গ্রুপে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত

এনআরবিসি ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে

আকর্ষণীয় বেতনে কর্মী নেবে এসিআই, আবেদন অনলাইনে

নিয়োগ দিচ্ছে নগদ, রয়েছে বার্ষিক ইনক্রিমেন্টসহ বিমার সুবিধা

আজ ডেডলাইন: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ

ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে ইউএস-বাংলা

কেয়ার বাংলাদেশে চাকরি, মাসিক বেতন ৩ লাখ টাকার ওপর

পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩

৪৯ জন নেবে কর কমিশনারের কার্যালয়

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি