হোম > ইসলাম

জ্বর থেকে মুক্তি পেতে যে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)

ইসলাম ডেস্ক 

ছবি: সংগৃহীত

সুস্থতা মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। ছোট-বড় সব মানুষই সুস্থ থাকতে চায়, কিন্তু মানবজীবনে অসুস্থতা আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। অসুস্থ হলে ইসলাম চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রেখে কিছু বিশেষ আমল ও দোয়া পড়ার তাগিদ দিয়েছে।

জ্বর থেকে মুক্তির বিশেষ দোয়া

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) জ্বর ও যেকোনো ব্যথায় আমাদের এই দোয়া পড়ার শিক্ষা দিতেন।

দোয়াটি হলো:

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

উচ্চারণ: বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর, ওয়া মিন শাররি হাররিন নার।

অর্থ: মহান আল্লাহর নামে, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি—প্রবল প্রবহমান শিরার (রক্তচাপের) আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে। (জামে তিরমিজি: ২০৭৫)

জ্বর নিরাময়ে নবীজির নির্দেশনা

রাসুলুল্লাহ (সা.) জ্বরের সময় দোয়া পড়ার পাশাপাশি কিছু বাস্তবসম্মত আমলও শিখিয়েছেন:

  • পানি দিয়ে শরীর ঠান্ডা করা: জ্বরের তীব্রতা কমাতে পানির ব্যবহারের বিকল্প নেই। নবীজি (সা.) বলেছেন, ‘জ্বরের তীব্রতা জাহান্নামের তাপ থেকে। তাই পানি দিয়ে তোমরা তা ঠান্ডা করবে।’ (সহিহ্ মুসলিম: ৫৫৬৪)
  • ধৈর্য ধারণ করা: অসুস্থতায় মুমিনের পাপ মোচন হয়। তাই চিকিৎসা নেওয়া, দোয়া পড়ার পাশাপাশি ধৈর্য ধরা উচিত। নবীজি (সা.) বলেন, ‘জ্বর আদম সন্তানের গুনাহসমূহ বিদূরিত করে দেয়, যেভাবে কামারের হাপর লোহার মরিচা দূর করে দেয়।’ (সহিহ্ মুসলিম: ৬৩৩৬)

মাথাব্যথা থেকে মুক্তির দোয়া

জ্বরের সঙ্গে অনেক সময় তীব্র মাথাব্যথাও থাকে। সে ক্ষেত্রে পবিত্র কোরআনের এই অংশ পাঠ করা যেতে পারে:

لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

উচ্চারণ: লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুনজিফুন। (সুরা ওয়াকিয়া: ১৯)

অর্থ: যা পান করলে তাদের শিরপীড়া (মাথাব্যথা) হবে না এবং তারা বিকারগ্রস্তও হবে না।

ইসলামে অসুস্থ হলে চিকিৎসাসেবা নেওয়া সুন্নত। দোয়া ও আমলের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং যথাযথ স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা জরুরি।

ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়বেন

আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬

দোয়া মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার ও অনন্য ইবাদত

খানজাহান আলীর দিঘিতে কুমির এল যেভাবে

মসজিদে প্রবেশ করেই যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ১৪ জুন ২০২৬

কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

নামাজের সিজদায় কোন কোন দোয়া পড়া যায়

কোনো কিছু দেখে মুগ্ধ হলে যে দোয়া পড়বেন