হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ক্ষতিপূরণ চাইলেন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ৩৯ হাজার ইসরায়েলি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে এক ইসরায়েলি নারী। ছবি: বিবিসি

ইরানের সঙ্গে ১২ দিনের আকাশযুদ্ধ শেষে গতকাল মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ৩৯ হাজার আবেদন পেয়েছে।

ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরোনোতের বরাতে আজ বুধবার আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি আবেদন, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন।

দৈনিকটির ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি।

ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই ২৪ হাজার ৯৩২টি এবং দক্ষিণের শহর আশকেলন থেকে ১০ হাজার ৭৯৩টি দাবি জমা পড়েছে।

তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি।

১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যদিও তেহরান তা জোরালোভাবে অস্বীকার করেছে।

তবে ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

অবশেষে ১২ দিনের এই আকাশযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়।

আরও খবর পড়ুন:

গাজা–পশ্চিম তীর দখলে গতি বাড়িয়েছে ইসরায়েল, শিশু হত্যা ‘গণহত্যার ইঙ্গিত’

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপ করবে ইরান-ওমান, যুক্তরাষ্ট্রের আপত্তি

ব্রাজিলের জয়কে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, গোলাগুলি

লেবাননের ভূখণ্ড দখলের ইচ্ছা নেই, তবে যত দিন ইচ্ছা থাকবে ইসরায়েল

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার হাতে পাচ্ছে ইরান

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার

বিস্ফোরক–ক্ষেপণাস্ত্র তৈরি করছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত: ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে ইরান, এক মাসেই ৪৮০০ হামলা

পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, আলোচনা এবার কাতারে

ইরানে শিশুদের হত্যা ও সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচার দাবি মোজতবার