হোম > বিশ্ব > ভারত

তেলের দাম বাড়াল ভারতও

আজকের পত্রিকা ডেস্ক­

তেলের দাম বাড়িয়েছে ভারতও। ছবি: সংগৃহীত

চার বছর পর প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারত। আজ শুক্রবার দিল্লির খুচরা বিক্রেতারা জানিয়েছে, প্রতি লিটারে ৩ রুপি বা ৩ শতাংশের বেশি দাম বাড়ানো হয়েছে। বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যে লোকসান হয়েছে, তা পুষিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ ও মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার পর বৈশ্বিক তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের বেশি উঠে যায়। পরে তা কিছুটা কমে ১০০ থেকে ১০৫ ডলারের মধ্যে নেমে আসে।

খুচরা জ্বালানি তেলের দাম বাড়াতে দেরি করা বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত ছিল অন্যতম। নতুন দামে দিল্লিতে প্রতি লিটার ডিজেলের মূল্য হবে ৯০ দশমিক ৬৭ রুপি এবং পেট্রোলের মূল্য হবে ৯৭ দশমিক ৭৭ রুপি। আগে এই দাম ছিল যথাক্রমে ৮৭ দশমিক ৬৭ রুপি ও ৯৪ দশমিক ৭৭ রুপি। অর্থাৎ, ডিজেলের দাম বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ এবং পেট্রোলের দাম বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ।

মুম্বাইভিত্তিক এমকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান অর্থনীতিবিদ মাধবী অরোরা বলেছেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব ভোক্তা মূল্যস্ফীতিতে প্রায় ১৫ বেসিস পয়েন্টের মতো সীমিত থাকবে। তবে পরোক্ষ প্রভাব আরও বড় হবে।

রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ওয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন এবং ভারত পেট্রোলিয়াম করপোরেশন মিলে ভারতের ১ লাখ ৩ হাজারের বেশি জ্বালানি স্টেশনের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানগুলো সাধারণত সমন্বিতভাবেই ডিজেল ও পেট্রোলের দাম নির্ধারণ করে।

এর আগে, গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি সাশ্রয়, ওয়ার্ক-ফ্রম-হোম পদ্ধতি চালু রাখা, ভ্রমণ ও আমদানি সীমিত করার মতো নানা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কারণ বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতি দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি করছে।

বিশ্লেষক ও বিরোধী দলগুলোর অভিযোগ, গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের নির্বাচন চলাকালে রাষ্ট্রীয় খুচরা বিক্রেতারা ইচ্ছাকৃতভাবে জ্বালানির দাম বাড়ানো থেকে বিরত ছিল। এ মাসেই সেই নির্বাচন শেষ হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি–বিজেপি চারটি রাজ্যের মধ্যে দুটিতে জয় পেয়েছে এবং নিজেদের প্রভাব আরও বিস্তৃত করেছে।

ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা সুজাতা শর্মা এপ্রিল মাসে বলেছিলেন, খুচরা বিক্রিতে প্রতি লিটার ডিজেলে প্রায় ১০০ রুপি এবং পেট্রোলে প্রায় ২০ রুপি লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। এর আগে মার্চের শেষ দিকে রাশিয়া-সমর্থিত ভারতীয় বেসরকারি পরিশোধন কোম্পানি নায়ারা এনার্জি খুচরা বিক্রিতে আয়ের ক্ষতি কিছুটা কমাতে পাম্প পর্যায়ে জ্বালানির দাম বাড়িয়েছিল।

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

কর্ণাটকের স্কুলে হিজাব-পাগড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকিদের ৩ গির্জা নেতাকে হত্যা, উত্তেজনা

তিব্বত যেতে হিমালয়ের গিরিপথ খুলবে ভারত, নেপালের সঙ্গে উত্তেজনা

ব্যক্তিগত জ্যোতিষীকে সহযোগী নিয়োগ, সমালোচনার মুখে বাতিল করলেন বিজয়

আস্থা ভোটে অভাবনীয় জয়, নিষ্কণ্টক হলো থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

পাকিস্তানের সঙ্গে সংলাপ বন্ধ করা যাবে না: আরএসএস

থালাপতি বিজয়ের পদাঙ্ক অনুসরণ করে কাশ্মীরেও মদের দোকান বন্ধের দাবি