হোম > বিশ্ব > ভারত

বিলকিস বানুকে ধর্ষণ করা ১১ জনই ‘ব্রাহ্মণ–ব্যবহার ভালো’: বিজেপি নেতা

ভারতের গুজরাটের আলোচিত বিলকিস বানু ধর্ষণ মামলায় ছাড়া পাওয়া ১১ জনই ‘ব্রাহ্মণ’ এবং তাঁরা ‘ভালো আচরণের’ এবং তাদের ব্যবহার ভালো। গুজরাটের গোধরা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক সিকে রাউলজি এই মন্তব্য করেছেন। ওই ১১ জনের মুক্তির প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে সিকে রাউলজি এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি নেতা সিকে রাউলজি গুজরাট সরকার গঠিত সেই প্যানেলের সদস্য যে প্যানেল সর্বসম্মতভাবে ওই ১১ জনের মুক্তির সুপারিশ করেছিল। সাজাপ্রাপ্ত ওই ১১ জনের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টের কাছে সাজা মওকুফের আরজি জানানো হয়। পরে তা গুজরাট সরকারের কাছে পাঠানো হলে সরকার একটি প্যানেল গঠন করে।

ওই ১১ জন ধর্ষককে ব্রাহ্মণ উল্লেখ করে সিকে রাউলজি বলেন, ‘আমি জানি না, তাঁরা আদৌ কোনো অপরাধ করেছেন কি করেননি। তবে অপরাধ করা ইচ্ছা তো থাকতে হবে। তাঁরা সবাই ব্রাহ্মণ এবং তাঁরা তাদের এলাকায় উত্তম আচরণের সুপরিচিত ছিল। হতে পারে কেউ কোনো অসদুদ্দেশ্যেই তাদের শাস্তি দিতেই এমনটা করেছে।’ এ সময় সিকে রাউলজি আরও বলেন, ‘তাঁরা জেলে থাকাকালীন উত্তম আচরণই করেছেন।’

 ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় নিজ প্রতিবেশীদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস বানু। তাঁকে ধর্ষণের পাশাপাশি তাঁর ৩ বছরের কন্যা সালেহাকে মাথা গুঁড়িয়ে হত্যা করা হয়। সম্প্রতি গুজরাট সরকার ওই সাজাপ্রাপ্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেয়। যখন ওই ১১ জন জেল থেকে বের হয়ে আসেন তখন তাদের ফুলের মালা ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে, গুজরাট প্রশাসনে জ্যেষ্ঠ আমলা রাজ কুমার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, ‘ওই ১১ জনের আবেদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে কারণ তাঁরা এরই মধ্যে ১৪ বছর সাজা খেটেছেন। ভারতে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড বলতে ১৪ বছরই বোঝানো হয়।’ 

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

তেলের দাম বাড়াল ভারতও

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

কর্ণাটকের স্কুলে হিজাব-পাগড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকিদের ৩ গির্জা নেতাকে হত্যা, উত্তেজনা

তিব্বত যেতে হিমালয়ের গিরিপথ খুলবে ভারত, নেপালের সঙ্গে উত্তেজনা

ব্যক্তিগত জ্যোতিষীকে সহযোগী নিয়োগ, সমালোচনার মুখে বাতিল করলেন বিজয়

আস্থা ভোটে অভাবনীয় জয়, নিষ্কণ্টক হলো থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

পাকিস্তানের সঙ্গে সংলাপ বন্ধ করা যাবে না: আরএসএস