হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ফিচার ডেস্ক

এক জীবনে নানা ধরনের সমস্যার মোকাবিলা করে চলতে হয়। এর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে চিন্তাভাবনা তো নিত্যদিনের ঘটনা। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে পারেন কয়েকটি উপায়ে।

কীভাবে ভাবছেন, তা লক্ষ্য করুন: অতিরিক্ত চিন্তা একসময় অভ্যাসে পরিণত হয়। এর নেতিবাচক প্রভাব পড়ে। কোনো চিন্তা মাথায় আসার পর সেটি নিয়ে কীভাবে ভাবছেন, সেদিকে লক্ষ করুন। প্রাথমিকভাবে আপনার প্রতিক্রিয়া কেমন হচ্ছে, তা চিহ্নিত করুন। সেই অনুযায়ী নিজে সচেতন হোন।

মনোযোগ পরিবর্তনের উপায় খুঁজুন: আপনি যা করতে ভালোবাসেন, তেমন কাজ খুঁজে নিন। এটি আপনার অতিরিক্ত চিন্তা থেকে ধীরে ধীরে মুক্তি দেবে।

মেডিটেশন: মেডিটেশন যে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়, সেটি প্রমাণিত। তাই মাত্রাতিরিক্ত চিন্তা থেকেও রেহাই পেতে এই উপায় রপ্ত করুন।

অন্যের উপকারের চেষ্টা : আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের অনেকেই অনেক সমস্যায় থাকেন। তাঁদের সঙ্গে কথা বলুন। সম্ভব হলে তাঁকে সাহায্য করার চেষ্টা করুন।

নিজের সাফল্যের স্বীকৃতি দিন: আমরা অন্যের সাফল্যে অভিনন্দন জানালেও নিজেকে জানাই না। নিজের ছোট-বড় যেকোনো সাফল্য উদ্‌যাপনের চেষ্টা করুন। সেটি হতে পারে আপনার গাড়ি বা ঘর পরিষ্কার করার মতো কাজ।

বর্তমান নিয়ে ভাবুন: অনেকে অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে যান। তা থেকে বিরত থাকুন। সব সময় বর্তমান নিয়ে ভাবুন। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হোন।

সূত্র: হেলথ লাইন

সেহরির পর ভালো ঘুমে যা করতে পারেন

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

সাইনোসাইটিসের সংক্রমণ যেভাবে প্রতিরোধ করবেন

রোজায় ডায়াবেটিস রোগীদের চোখের যত্ন

আক্কেলদাঁতের ব্যথা কেন হয়, কী করবেন

অতিরিক্ত স্ক্রিনটাইমের সমাধান ডিজিটাল ডিটক্স

র‍্যামজি হান্ট সিনড্রোমের লক্ষণ ও চিকিৎসা

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি