হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

রমজানে থাইরয়েড রোগীদের করণীয়

ডা. মো. মাজহারুল হক তানিম 

ফাইল ছবি

থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।

হাইপোথাইরয়েডিজম রোগের লক্ষণ

  • ওজন বেড়ে যাওয়া
  • ঘুম ঘুম ভাব
  • দুর্বলতা
  • চুল পড়ে যাওয়া
  • নখ ভেঙে যাওয়া
  • অনিয়মিত মাসিক
  • গর্ভধারণে সমস্যা
  • পুরুষদের যৌন সমস্যা
  • যৌন আগ্রহ কমে যাওয়া
  • পায়খানা কষা হওয়া

রমজানে এই রোগীদের সতর্কতা

থাইরয়েডের ওষুধ লেভো থাইরক্সিন সাধারণত সকালে খালি পেটে খেতে হয়। কিন্তু পবিত্র রমজান মাসে কীভাবে খাবেন? খালি পেটে এই ওষুধ ভালো কাজ করে। তাই রমজান মাসে আপনি সেহরির আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে এই ওষুধ খেয়ে নিতে পারেন। যদি আপনি মনে করেন, সেহরির এত আগে উঠতে পারবেন না, তাহলে রাতের খাবার খাওয়ার চার ঘণ্টা পর, অর্থাৎ রাতে শোয়ার সময়ও এই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন। কারণ, খাওয়ার চার ঘণ্টা পর আপনার পাকস্থলী খালি হয়ে যাবে। তাই এটিকে খালি পেট ধরা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, থাইরয়েডের ওষুধ খাওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে গ্যাসের ওষুধ, আয়রন, ক্যালসিয়াম—এগুলোর কোনোটাই খাওয়া যাবে না। এসব ওষুধ থাইরয়েড ওষুধের শোষণ কমিয়ে দিতে পারে।

নিয়মিত ফলোআপ

চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে থাইরয়েডের ওষুধের ডোজ কমানো কিংবা বাড়ানো অথবা বন্ধ করবেন না। প্রতি তিন মাস পর থাইরয়েডের পরীক্ষা করিয়ে নিতে হবে। এ ছাড়া হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

নিয়মিত থাইরয়েডের ওষুধ না খেলে ঝুঁকি

থাইরয়েডের ওষুধ নিয়মিত না খেলে রক্তে—

  • কোলেস্টেরল বেড়ে যাবে। এতে হৃদ্‌রোগের ঝুঁকিতে পড়তে পারেন।
  • এ ছাড়া শরীর ঝিমঝিম করতে পারে
  • ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি
  • মাসিক অনিয়মিতসহ গর্ভধারণে সমস্যা হয়।

এসব ছাড়াও বিভিন্ন সমস্যা হতে পারে নিয়মিত থাইরয়েডের ওষুধ না খেলে। তাই এ ধরনের রোগীরা নিয়মিত ওষুধ খাওয়া চালিয়ে যাবেন।

এন্ডোক্রাইনোলজিস্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকা

বর্ষাকালীন রোগ প্রতিরোধের উপায়

বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা

টানা বৃষ্টিতে বাড়ছে রোগবালাই লক্ষণ বুঝে সচেতন হোন

মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার ঘুমাবেন যেভাবে

বন্যার পানিতে চোখের বিভিন্ন রোগ প্রতিরোধের উপায়

আতঙ্কের নাম চিকুনগুনিয়া আমাদের করণীয় কী

পাকা ছানি অপারেশনের একটি গুরুত্বপূর্ণ জটিলতা

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

গরমে চোখের যত্নে ১০ কাজ