হোম > ফ্যাক্টচেক > দেশ

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও ছাত্রদল-শিবির সংঘর্ষের দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের পর এটিই দুই ছাত্রসংগঠনের মধ্যে সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এরই পরিপ্রেক্ষিতে, ‘ছাত্রদলকে মেরে পিষে দিচ্ছে ছাত্রশিবির-সমর্থিত ছাত্ররা’—দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে (, ) পড়েছে।

sam tv’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত ৯১ হাজারের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ১ হাজার ৯০০টি রিঅ্যাকশন, ১ হাজার ৫০০ বার শেয়ার ও ১৯২টি কমেন্ট রয়েছে।

আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সংবাদ , , ) পাওয়া গেলেও আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কোনো অস্তিত্ব মেলেনি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘Mumbaikaswabhiman’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ‘Jantar Mantar raat 1:30am’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। এ ছাড়া ‘Wtf_perspective’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও ও তথ্য পাওয়া যায়।

ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’-তে প্রকাশিত প্রতিবেদনের ছবি ও ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে যন্তর মন্তর এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন চলাকালে গভীর রাতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। দিল্লি পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী, জ্যেষ্ঠ কর্মকর্তাসহ একাধিক পুলিশ সদস্য আহত হন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের পুরোনো ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ইশরাকের নেতৃত্বে প্রতিবাদ মিছিলকে আ.লীগের মশাল মিছিল দাবিতে প্রচার

ঢাকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি বিহারের

‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা’ দাবিতে ছড়ানো হলো আসামের ভিডিও

‘আগে মানুষ গরমে গাছের নিচে ঘুমাত’—রিজভীর নামে ছড়ানো উদ্ধৃতিটি বানোয়াট

গ্যাস-সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের দাবিটি সঠিক নয়

‘আ.লীগ নেতার স্ত্রীকে হত্যা’—দাবিতে ছড়ানো হচ্ছে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে দাবিটি ভুয়া

গোলাপগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

লাখ লাখ লোককে নিয়ে এনসিপির হবিগঞ্জে ঢোকার দাবিতে প্রচারিত ভিডিওটি নোয়াখালীর

২৬ মামলায় জয়ী ‘ভুয়া আইনজীবী’ নিজের মামলায় লড়ে জিতেছেন—দাবিটি বানোয়াট