হোম > ফ্যাক্টচেক > দেশ

এনসিপিকে নিয়ে তাসনিম জারার মন্তব্য দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

তাসনিম জারার মন্তব্য দাবিতে ভাইরাল ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

এনসিপিতে যোগ দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ক্ষমতার লোভে তারা স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করবে, এটা কখনো কল্পনাও করিনি—তাসনিম জারার নামে এমন একটি উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফটোকার্ডটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রীর নাম ও ছবি ব্যবহার করে আলোচিত মন্তব্যটি জুড়ে দেওয়া হয়েছে।

এই দাবিতে ফেসবুকে একাধিক ( , , , , ) পোস্ট রয়েছে।

Abdur Rahman’ নামের একটি ফেসবুক পেজে ১৯ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। আলোচিত দাবিতে এই পোস্টটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে আজ (২২ মার্চ) বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত প্রায় ৫৩ হাজার রিয়েকশন, ৬ হাজার ১০০ কমেন্ট এবং ৭৬৮ শেয়ার রয়েছে।

ভাইরাল পোস্টগুলোতে দেখা যায়, একই বক্তব্য বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে। অনেক ব্যবহারকারী মন্তব্যটিকে সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার কেউ কেউ এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তাসনিম জারার নামে ভাইরাল পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে কোনো সূত্র বা বক্তব্যের উৎস উল্লেখ করা হয়নি। বক্তব্যটি কোথায়, কবে বা কোন মাধ্যমে দেওয়া হয়েছে—সে সম্পর্কেও কোনো তথ্য নেই।

বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলে দেশীয় কোনো সংবাদমাধ্যমে তাসনিম জারার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তাঁর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও আলোচিত মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে দেখা যায়, ‘গুপ্ত ভিশন’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের একটি পোস্ট ১৮ মার্চ সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে শেয়ার করা হয়েছিল। পরবর্তীতে অনেকেই এটিকে সত্য মনে করে বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন। মূলত এখান থেকেই আলোচিত দাবিতে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে।

যাচাইয়ে দেখা যায়, ‘গুপ্ত ভিশন’ নামের পেজটি মূলত স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে থাকে।

সিদ্ধান্ত

সাধারণত স্যাটায়ার ফেসবুক পেজের কনটেন্ট অনেক সময় ব্যবহারকারীরা সত্য ধরে শেয়ার করেন। ‘গুপ্ত ভিশন’ পেজের এই পোস্টটিও একইভাবে অনেক ব্যবহারকারী যাচাই না করেই শেয়ার করেছেন। তাসনিম জারার উদ্ধৃতি দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য করেননি মাহাথির মোহাম্মদ

আসিফ মাহমুদের গানের আসরে হাদিকে ব্যঙ্গ করার দাবিটি সঠিক নয়

গণভোট নিয়ে মাতামাতি করলে পুলিশ হত্যার বিচারের পথে যাব—ইশরাকের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

সন্তানদের খেজুর খাইয়ে যুদ্ধে পাঠাচ্ছেন ইরানি মায়েরা—ভাইরাল ভিডিওটি সিরিয়ার

ট্রেন দুর্ঘটনা দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

‘জামায়াতের ১৬৮ আসন ইঞ্জিনিয়ারিং করে কমিয়ে ৬৮’—গোলাম পরওয়ারের বক্তব্য সৈয়দা রিজওয়ানার নামে প্রচার

আমার সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে— আসিফ মাহমুদ এমন কথা বলেননি

হাদি হত্যার বিচার হলে আজ খামেনি মরতেন না—জুমা এমন কথা বলেননি

‘ববি হাজ্জাজের পরিণতি টাকলা মুরাদের মতো হবে’— সাদিক কায়েমের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

টিকটক বন্ধ করছে সরকার—দাবিতে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট