হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ সমাপ্তির চুক্তি দাবিতে ছড়ানো ট্রাম্পের বক্তব্যটি পুরোনো

ফ্যাক্টচেক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির দাবিতে ছড়ানো ট্রাম্পের ভিডিও। ছবি: স্ক্রিনশট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও যুক্ত করে বলা হচ্ছে, তিনি এইমাত্র দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির ঘোষণা দিয়েছেন।

আলোচিত দাবিতে এক্সে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট রয়েছে এখানে ( ১ , ২ , ৩ , ৪ , ৫ )।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বাতিল এবং উচ্চপর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার অগ্রগতির কথা বলতে শোনা যায়। ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে হোয়াইট হাউসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে এর মিল পাওয়া যায়।

হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে জানা যায়, মূল ভিডিওটি ২০২৬ সালের ১১ জুনের। সেদিন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক খাবার ও মৎস্যশিল্প পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই অনুষ্ঠান শেষে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইরান প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে আর সামরিক হামলা না চালানোর ইঙ্গিত দেন। ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান, ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়েও কথা এগোচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইস্যুতে মার্কিন প্রতিনিধিরা ইতোমধ্যেই ‘একটি বড় ধরনের সমঝোতায়’ পৌঁছাতে সক্ষম হয়েছেন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে যুদ্ধ সমাপ্তির কোনো ঘোষণার নয়, বরং এটি প্রায় পাঁচ মাস আগের একটি ভিন্ন প্রসঙ্গের ভিডিও।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসে (এপি) চলতি বছরের ১২ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায় যে, সে সময় ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্প সামরিক হামলার পরিকল্পনা বাতিলের কথা বলেছিলেন।

বর্তমান পরিস্থিতি কী?

যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো ঘেঁটে জানা যায়, দুই দেশের মধ্যে উত্তেজনা ও ভূরাজনৈতিক অচলাবস্থা পুরোপুরি কাটেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হলে নতুন করে সামরিক অভিযানের প্রয়োজন হবে না। তবে তেহরান একটি শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না, তার ওপরই সব নির্ভর করছে।

সিএনএনের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনার মাধ্যমে দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা এই মুহূর্তে কম, কারণ ইরানের পক্ষ থেকে আসা দাবিগুলো এখনো বাস্তবতাবিবর্জিত। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ সমাপ্তির কোনো চূড়ান্ত চুক্তি বা সমঝোতা হওয়ার খবরটি সঠিক নয়।

সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে এবং দুই দেশের মধ্যে কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে—এমন দাবি ভিত্তিহীন। মূলত চলতি বছরের জুন মাসের একটি পুরোনো ভিডিওর খণ্ডিত অংশকে বর্তমান প্রেক্ষাপটে প্রচার করে আলোচিত দাবিতে ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মক্কা চুক্তির আওতায় সৌদি পাঠানো পাকিস্তানের নারী সেনাদের অন্তঃসত্ত্বা হওয়ার দাবিটি ভুয়া, ছবিটি এআই নির্মিত

মসজিদ নির্মাণে জমি দানের দাবিটি ভুয়া, স্পষ্ট করলেন সানিয়া মির্জার বাবা

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য বিকৃত করে শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ বলে প্রচার

যুদ্ধের আশঙ্কায় সৌদিদের খাদ্য মজুতের হিড়িক দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত

আজারবাইজানে প্রেসিডেন্টের ছবি সরাচ্ছে সেনাবাহিনী—ভিডিওটি এআই নির্মিত

দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের

সারা দুনিয়ায় ২০২৬, কিন্তু ইথিওপিয়াতে কেন ২০১৯ সাল

রাহুল গান্ধীর সঙ্গে জয়ের সাক্ষাতের দাবিতে ছড়ানো ছবি এআই তৈরি

দিল্লিতে ইরানি প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল, তিনি কি হিন্দু গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন