হোম > পরিবেশ

আজ ঢাকাসহ ৮ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগেই আজ মঙ্গলবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়েছে যেতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

তবে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে হবে ।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৫ মিনিটে।

ঈদযাত্রায় ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

রাতে ঢাকায় নামতে পারে ঝুম বৃষ্টি

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

ঈদযাত্রায় কি সঙ্গী হবে কালবৈশাখী-বৃষ্টি, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আজও ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

রাজধানীতে শিলাবৃষ্টি

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

বাড়বে বৃষ্টি, ঠান্ডা-গরমে কাটবে দিন

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস