হোম > পরিবেশ

সুন্দরবনের খাল থেকে মৃত বাঘ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

সুন্দরবনের আন্ধারিয়া খাল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে সুন্দরবনের জোংড়া ফরেস্ট অফিস সংলগ্ন আন্ধারিয়া খালের মুখে ভাসতে দেখে উদ্ধার করেন বন কর্মকর্তা ও কর্মচারীরা। 

বাঘটি কীভাবে মারা গেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা। কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বন বিভাগ। 

সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, ধারণা করা হচ্ছে, প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘটি ৬–৭ দিন আগে মারা গেছে। গায়ের চামড়া নষ্ট হয়ে লোম পড়ে গেছে। মৃত বাঘটি উদ্ধার করে সন্ধ্যার দিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়েছে। সেখানে মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের কাজ শুরু করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন বিভাগ। 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির রাত ৯টায় আজকের পত্রিকাকে বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে কলিজা, লালা, মাংস ও চামড়াসহ লোম সংরক্ষণ করা হচ্ছে। এসব নমুনা প্রাণিসম্পদ দপ্তর ও ঢাকায় বন বিভাগের প্রধান কার্যালয়ের বিশেষজ্ঞরা পরীক্ষা–নিরীক্ষা করবেন। এরপরই জানা যাবে বাঘটির মারা যাওয়ার কারণ। 

বন বিভাগ খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ মুহূর্তে কারণ বলা সম্ভব হচ্ছে না।

ঈদযাত্রায় ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

রাতে ঢাকায় নামতে পারে ঝুম বৃষ্টি

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

ঈদযাত্রায় কি সঙ্গী হবে কালবৈশাখী-বৃষ্টি, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আজও ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

রাজধানীতে শিলাবৃষ্টি

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

বাড়বে বৃষ্টি, ঠান্ডা-গরমে কাটবে দিন

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস