হোম > পরিবেশ

মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, ঢাকায়ও মৃদু কম্পন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশেও মৃদুভাবে অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা দুলুনি টের পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইউটিসি সময় ১৬টা ৫১ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৩.০৩১ অক্ষাংশ ও ৯৪.৭৪৪ দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার।

কম্পনটির কেন্দ্র ছিল মিয়ানমারের মোনইয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং মাওলাইকের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতায় উৎপত্তি হওয়ায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে (ইউটিসি+০৬:০০) ভূমিকম্পটি রেকর্ড করা হয়। তাদের তথ্যানুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল মাওলাইকের প্রায় ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে (২২.৯৯৯° উত্তর অক্ষাংশ ও ৯৪.৮২৭° পূর্ব দ্রাঘিমাংশে)। গভীরতা ছিল প্রায় ১২৯ দশমিক ৭ কিলোমিটার।

এদিকে রাজধানী ঢাকায় কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া বিভাগ এখন পর্যন্ত ঢাকায় ভূমিকম্প অনুভূতের মাত্রা সম্পর্কে কিছু জানায়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভূমিকম্পের উৎসসংক্রান্ত তথ্য এখনো সিসমোলজিস্ট দ্বারা চূড়ান্তভাবে পর্যালোচনা করা হয়নি বলে জানিয়েছে ইএমএসসি।

এল নিনো: স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায়

৪১ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি কবে

এবার সবচেয়ে শক্তিশালী ‘এল নিনোর’ শঙ্কা জাতিসংঘের

জুনেই আরও ৩ বার তাপপ্রবাহের আশঙ্কা, আছে নিম্নচাপের পূর্বাভাসও

৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, জ্যৈষ্ঠের খরতাপ আর কত দিন

৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, সহসাই কমছে না গরম

টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু, তাপমাত্রা বৃদ্ধির আভাস

মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪০ কোটি ডলারের মামলা করল অস্ট্রেলিয়া

ঈদের দিনসহ আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা