হোম > পরিবেশ

রাজধানীতে সকালবেলা ঝলমলে রোদ, তাপমাত্রা বাড়বে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

কার্তিক মাসের এক সপ্তাহ পেরিয়ে গেছে। প্রকৃতি এখন শান্ত-কোমল। দুপুরের দিকে কিছুটা গরম থাকলেও সন্ধ্যায় হালকা হিমেল বাতাস আর ভোরবেলায় পড়ছে কুয়াশা। উত্তরাঞ্চলে রংপুর বিভাগে পুরোপুরি শীতের আমেজ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ২৬ দশমিক ৪। আর সারা দেশ ছিল বৃষ্টিশূন্য।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবারও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ অঞ্চলে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টায়।

২৩ দেশ ঘুরে ২০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মণিপুরে ফিরল দুই বাজপাখি

৪ লাখ গাছ কেটে বন উজাড়, ফিনল্যান্ডে তোপের মুখে গুগল

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, তবে নেই শীর্ষ দশে

আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

চার বছরে সারা বিশ্বে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে: জাতিসংঘ

কার্তিক মাসের প্রথম দিন আজ কেমন থাকবে আবহাওয়া

এল নিনোতে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তার অবনতি, সতর্ক করল আইএমএফ

পানির ট্যাংকের ওপর লক্ষ্মী প্যাঁচার সংসার—নিউইয়র্কে পর্যটকদের নতুন আকর্ষণ

স্থাপত্যের বিশ্বসেরা পুরস্কার পেল রংপুরের একটি কারখানা