হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

৫০০ পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিলেন রামচরণ

দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ। তিনি শুধু পর্দার তারকা নন, মানবিক কাজেও তাঁকে পাওয়া যায় সব সময়। মানবিক কাজে আবারও সংবাদের শিরোনাম হলেন অভিনেতা। তিনি আর স্ত্রী উপাসনা কোনিদেলি ৫০০ ড্যান্সারের পরিবারের ইনস্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন। খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন কোরিওগ্রাফার জানি মাস্টার।

রামচরণ আর উপাসনার সঙ্গে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে জানি লিখেছেন, ‘কঠিন সময়ে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাঁরাই ঈশ্বর। মনে আছে, ড্যান্সার ইউনিয়নের দাবি নিয়ে যখন তাঁদের কাছে গিয়েছিলাম, তখন পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা।’

জানি আরও লিখেছেন, ‘৫০০ জন ড্যান্সার আর তাঁদের পরিবারের ইনস্যুরেন্সের খরচ নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা দিয়েছিলেন তাঁরা। শুধু কথা রাখাই নয়, প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাঁদের আশ্বস্ত করেছিলেন। রাম-উপাসনার এই উপকার আমার আর আমাদের হৃদয়ে সব সময়ে থাকবে। তাঁদের কাছে চিরকৃতজ্ঞ থাকব চিরকাল।’

উল্লেখ্য, এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। চলতি বছরই এস শংকরের পরিচালনায় ‘গেম চেঞ্জার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এ সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে

পিছু হটবেন না থালাপতি বিজয়

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণীর

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা