হোম > বিনোদন > গান

ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ফাহমিদা নবীর : ছবি সংগৃহীত

অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এখনো তিনি মিস করেন ক্যাসেট, সিডিসহ পূর্ণাঙ্গ অডিও অ্যালবামের সময়কে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গান প্রকাশের সেই পুরোনো ফরম্যাটে ফিরছেন ফাহমিদা নবী। প্রকাশ পাচ্ছে তাঁর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও নিয়ে ডিজিটাল সিডি অ্যালবাম। নাম রাখা হয়েছে ‘এ শহরের গান’।

এ শহরের গান অ্যালবামের সব গান লিখেছেন গোলাম মোরশেদ। তিনটি গানের সুর করেছেন শামস সুমন। বাকি তিনটির সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানান, এর মধ্যে শেষ হয়েছে ছয়টি গানের মিউজিক ভিডিও নির্মাণ। ভিডিওগুলোর নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক।

নতুন এই অ্যালবাম নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এখন নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু আমরা ক্যাসেটের যুগে, সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে একটা উন্মাদনা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় পার করতাম, সেটা কিন্তু এই ইউটিউবের যুগে এসে অনুপস্থিত। খুব মিস করি সেই সিডির যুগ, ক্যাসেটের যুগ। সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি, আমার নতুন মৌলিক ছয়টি গান ডিজিটাল সিডিতে প্রকাশ করার। সিডির পাশাপাশি গান জানালা ইউটিউবেও প্রকাশ করা হবে গানগুলো।’

ফাহমিদা নবী আরও বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস, প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আমি গীতিকার, সুরকারসহ এই অ্যালবামের নেপথ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ বামবা ও শিল্পীদের প্রতিবাদ

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, বামবা ও শিল্পীদের প্রতিবাদ

লন্ডনে এক মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

মুক্তি পেল সংগীতচিত্র ‘দ্য লিগ্যাসি’

সাত ব্যান্ড নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’

যুক্তরাষ্ট্রে সংগীতসফরে ব্যস্ত কনা, দেশে মুক্তি পেল নতুন গান

পরিবারভিত্তিক সংগীত প্রতিযোগিতা ‘পরিবারের সেরা জুটি’

ঢাকায় আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

ঢাকায় আজ তিন কনসার্ট