হোম > বিনোদন > সিনেমা

জুটি হয়ে ফিরছেন যশ-নুসরাত

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান রসায়ন ফিরছে পর্দায়। ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’র পর খুব শিগগির বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। ছবিটি প্রযোজনা করবেন নায়িকা এনা সাহা। এনা বর্তমানে কাশ্মীরে ‘চিনেবাদাম’ ছবির শুটিং করছেন। এই ছবিতে এনার বিপরীতে অভিনয় করছেন যশ।

ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। তবে যশ ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, অনেকের নামই উঠে আসছে। তার মধ্যে কোনোভাবে সামনে চলে এসেছেন ‘স্বস্তিক সংকেত’ ছবির পরিচালক। যশ বলেন, ছবির গল্প, অন্য অভিনেতাদের নামও ঠিক হয়নি। সবটাই রয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে।

বিরসা দাশগুপ্তের ‘ওয়ান’ ছবি দিয়েই নুসরাত-যশের পরিচয়। সেই বন্ধুত্বে ভালো লাগার রং লাগে এনা সাহা প্রযোজিত ছবি ‘এসওএস কলকাতা’য়। যশ-নুসরাত ছাড়াও এই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তী। ছোট একটি চরিত্রে দেখা গেছে এনাকেও। পরে পর্দার প্রেম আসে বাস্তব জীবনেও।

নুসরাত-যশ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন ভিন্ন ভিন্ন ছবির। নুসরত ব্যস্ত সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহের ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ নিয়ে। যশকে দেখা যাবে শিলাদিত্য মৌলিকের ‘চিনেবাদাম’ ছবিতে। বিপরীতে এবং প্রযোজনায় এনা। সন্তান, সংসারের পর বাস্তবের জুটি আগের মতোই কি ছাপ ফেলতে পারবেন দর্শক মনে? আপাতত তারই অপেক্ষা।

সুদীপ্তা চক্রবর্তীর অতিথি জয়া আহসান

ঢাকাই সিনেমায় এবার মধুমিতা সরকার

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

কোক স্টুডিও বাংলায় আজ নতুন গান

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সিনেপ্লেক্সে নতুন চার হলিউড সিনেমা

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা