হোম > বিনোদন > সিনেমা

যেমন চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ

দুপুর পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণের যে পরিবেশ, তাকে দুই শব্দেই ব্যাখ্যা করা যায়—উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটকেন্দ্রের বাইরে সকাল থেকেই সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ, মিশা সওদাগর-জায়েদ খান। এ দুই প্যানেলের প্রার্থীরা ভোটারদের সঙ্গে আলাপ করছেন। নিজেদের পক্ষে ভোট চাইছেন। 

নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। তিনি বলেন, ‘আমি ঘণ্টায় ঘণ্টায় প্রেস ব্রিফিং করব। যেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। এবার ভোট নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ব্যালটে টিক চিহ্ন দিয়ে ভোট হতো। এবার সিলের ব্যবস্থা করা হয়েছে। তবে এতে ফলাফল দ্রুত আসবে এমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন কমিশন আন্তরিক, যেন দ্রুততম সময়ে ফলাফল জানানো যায়। আগে ভোট প্রদান শেষ ও গণনার আগে তিন ঘণ্টা বিরতি নেওয়া হতো। এবার বিরতির সময় কমিয়ে আধা ঘণ্টা করা হয়েছে।’ 

এফডিসির ভেতরের পরিবেশ যতটা শান্ত, বাইরে একবারেই উল্টো। গেটে দীর্ঘ জটলা। কৌতূূহলী মানুষের ভিড়ে রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট, যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। 

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা করবে। তার জন্য আমরা কাজ করব। ভোটাররা তাঁদের জাজমেন্ট সঠিক দেবে, এটা আশা করছি। নির্বাচনের পরিবেশ ভালো।’ 

অন্যদিকে একই আশাবাদ মিশা-জায়েদ প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগরের কণ্ঠেও। মিশা বলেন, ‘আশা করছি খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশটাও আজকে অনেক সুন্দর। আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা কাজ করেছি। তাই আশা করছি জিততে পারব।’

শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। সাাতটি বুথে ভোটগ্রহণ চলছে। 

কানের মঞ্চে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় সেবাস্তিয়ান স্ট্যান

ইরানে আবার বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইনে ফাঁস হওয়ায় ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বাংলাদেশে কাজ করার জন্য দরখাস্ত দিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

সিনেমার শুটিংয়ে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা সৌদি আরবের

চেহারা পরিবর্তন নিয়ে লুকোচুরি পছন্দ নয় তমা মির্জার