হোম > বিনোদন > সিনেমা

সুমির কণ্ঠে এল ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান

মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার। গতকাল এল বিউটি সার্কাসের প্রথম গান ‘বয়ে যাও নক্ষত্র’। ব্যান্ড চিরকুটের নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।

‘বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়, বারবার তার প্রেমে বারবার পড়া যায়, হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’—এমন কথার গানটি এরইমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে। গানের ভিডিওচিত্রে দেখা গেছে চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমনের মন ভরানো রোমান্টিক সব দৃশ্য।

গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে কয়েকটি সিনেমার জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি শ্রোতারাও গানটি শুনবেন এবং হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

‘বিউটি সার্কাস’ সিনেমার আরো দুটি গানে কণ্ঠ দিয়েছেন অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান ও টুনটুন বাউল।

শুনুন ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান:

 

 

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা