হোম > বিনোদন > সিনেমা

‘শ্যাং-চি’ আসছে বাংলাদেশে

বিনোদন ডেস্ক, ঢাকা

আজ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে মার্ভেলের ইতিহাসে প্রথম এশিয়ান সুপারহিরো চলচ্চিত্র ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। এ বছরের ফেব্রুয়ারিতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ছবি মুক্তির তারিখ তিন দফা পেছানো হয়। জনপ্রিয় মার্ভেল কমিকস চরিত্র শ্যাং-চিকে কেন্দ্র করে নির্মিত ছবি এটি। মার্ভেল স্টুডিওজ প্রযোজিত ছবিটির পরিবেশনায় থাকছে ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স।

অভিনেতা ‘সিমু লিউ’-এর জন্মদিনে মার্ভেল স্টুডিওজ প্রকাশ করে ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ ছবির ট্রেলার। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চায়নিজ-কানাডিয়ান অভিনেতা ‘সিমু লিউ’। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স প্রথমবারের মতো এশিয়ান (চায়নিজ) কাস্ট ও গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক ডেস্টিন ডেনিয়েল ক্রেটন।

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

শরৎচন্দ্রের সৌদামিনী হয়ে আসছেন রাজ রিপা

মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ধীমনের নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

সৌখিনের পরিচালনায় অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

ঐতিহ্য, আবেগ আর বাঙালিয়ানায় মুখর মল্লিক ও মুখার্জিবাড়ির পূজা আয়োজন

নান্দনিকের ৪৯ বছর পূর্তিতে নাটক ও সিনেমার প্রদর্শনী