হোম > বিনোদন > সিনেমা

প্রথম ছবিতেই মুগ্ধ করেছিলেন ডলি আনোয়ার

আজ অভিনেত্রী ডলি আনোয়ারের মৃত্যুদিন। ১৯৯১ সালের এই দিনে বিষপানে মারা যান তিনি। ডা. মোহাম্মদ ইব্রাহিম ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিমের সন্তান ডলি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

মাত্র ১৩ বছর বয়স থেকে মঞ্চনাটকের সঙ্গে জড়িত ছিলেন ডলি আনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের ‘একতলা দোতলা’ নাটকের মধ্য দিয়ে পর্দায় উপস্থিতি শুরু হয় তাঁর। বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’ দিয়ে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু। এই ছবির প্রধান চরিত্র জয়গুনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। জীবনযুদ্ধে এক লড়াকু নারীর নাম জয়গুন। এ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী নির্মিত ‘সূর্য দীঘল বাড়ী’তে অভিনয়ের জন্য ১৯৭৯ সালে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ডলি আনোয়ার অভিনীত দ্বিতীয় ছবি ‘দহন’ মুক্তি পায় ১৯৮৬ সালে। ১৯৮৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র ‘হুলিয়া’।

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর