হোম > বিনোদন > সিনেমা

টফিতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’

আগামীকাল শুক্রবার মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’-এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে। গত বছরের মার্চ মাসে দেশজুড়ে সিনেমা হলে ও সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতিমধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ সিনেমাটি নির্মাণ করেছেন। তারকাবহুল এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এ ছাড়া ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেক গুণী অভিনয় শিল্পী অভিনয় করেছেন এই সিনেমায়।

টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকেরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকেরা টফি-এর এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’