হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এবং যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের (এমআইএইচই) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এবং এমআইএইচই-এর পক্ষে রেক্টর ড. জাহিদ পারভেজ স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, শিক্ষক দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, যৌথ সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা করবে। এ ছাড়া ইসলামিক স্টাডিজ, ইসলামিক ফাইন্যান্স এবং সংশ্লিষ্ট বিষয়ে যৌথ গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক উৎকর্ষ সাধনেও উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

চুক্তি অনুযায়ী, এমআইইউ থেকে মনোনীত যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ সাপেক্ষে এমআইএইচই-এর যুক্তরাজ্য স্বীকৃত ডিগ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং ডক্টর ও পোস্ট-ডক্টরাল গবেষকদের একাডেমিক বিনিময় কার্যক্রমও পরিচালিত হবে।

পাঁচ বছর মেয়াদি এ সমঝোতা স্মারক নবায়নযোগ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন মো. মাহবুব আলম, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও গবেষক ড. তাসলিমা জুলিয়া, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী সাইফুদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে ইউএফটিবিতে আধুনিক ল্যাব উদ্বোধন

জবিতে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস