হোম > শিক্ষা

মানারাত বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের ৬০তম ব্যাচের বিদায় সংবর্ধনা

আজকের পত্রিকা ডেস্ক­

মানারাত বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের ৬০তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে সিএসই ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক মো. জহুরুল হক, প্রভাষক জান্নাতুল ফেরদৌসসহ বিভাগের অন্যান্য শিক্ষক।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। কর্মজীবনে দক্ষতা, মেধা ও সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।’

মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

তিন দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিলেন ঢাবির নারী শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফ্রান্সে এসওএইচও ইরাসমাস+ প্রশিক্ষণ কর্মসূচিতে এআইইউবি প্রতিনিধিদলের অংশগ্রহণ

‎এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

অস্ট্রেলিয়ায় মারডক ইউনিভার্সিটি বৃত্তির সুযোগ

আজ থেকে আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য