হোম > অর্থনীতি > করপোরেট

শেয়ারিং ও সহমর্মিতার অনন্য উদাহরণ: বিসিসিবি উইমেনের ব্যতিক্রমী ঈদমেলা

আজকের পত্রিকা ডেস্ক­

কানাডার স্কারবরোতে বিসিসিবি উইমেনের উদ্যোগে গত ৭ এপ্রিল এক ব্যতিক্রমী ঈদ মেলা আয়োজিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

কানাডার স্কারবরোতে বিসিসিবি উইমেনের উদ্যোগে ৭ এপ্রিল এক ব্যতিক্রমী ঈদমেলা আয়োজিত হয়েছে।

বিসিসিবি উইমেনের পক্ষে থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদমেলার আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যা কমিউনিটির জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রচলিত মেলার বিপরীতে এই আয়োজনে কোনো ধরনের কেনাবেচা ছিল না; বরং এটি ছিল সম্পূর্ণভাবে শেয়ারিং ও সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি উদ্যোগ।

বিসিসিবি উইমেন আরও জানায়, কানাডায় এই ধরনের উদ্যোগ এই প্রথম, যেখানে অংশগ্রহণকারীরা নতুন বা হালকাভাবে ব্যবহৃত পোশাক, ব্যাগ, শিশুদের খেলনা ও বই নিয়ে এসে একে অপরের সঙ্গে ভাগাভাগি করেছেন। এর মাধ্যমে কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পুনঃব্যবহারের মাধ্যমে টেকসই চর্চাকে উৎসাহিত করা হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিসিবি উইমেনের টিম লিডার তানিজা রেজা এবং এতে সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ ও শাইমা হাসান।

আয়োজকেরা স্কারবরোর খাজানা মিঠাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি এই আয়োজনের জন্য স্থান প্রদান ও সহযোগিতা করেছেন।

আয়োজকেরা সব অংশগ্রহণকারী ও অবদানকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, যারা এই মানবিক উদ্যোগের অংশ হয়ে এটিকে সফল করে তুলেছেন, তাঁদের ধন্যবাদ। বিসিসিবি উইমেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কমিউনিটি-কেন্দ্রিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেকট্রো মার্টের নুরুল আফছার

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে