হোম > অর্থনীতি

মহার্ঘ ভাতা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনায়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি ‘সক্রিয় বিবেচনায়’ আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর-অক্টোবরেও মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে তা বেশি দূর আগায়নি।

মহার্ঘ ভাতা চালুর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আজ উপদেষ্টা বলেন, ‘অ্যাকটিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে।’

পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার নিয়ম আছে। সবশেষ বেতন কাঠামো পরিবর্তন হয় ২০১৫ সালে। এরপর আর কোনো বেতন কাঠামো হয়নি। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা বেশি।

সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এলএনজি, সার, গমসহ আরও কিছু কেনাকাটা অনুমোদন হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান।

আরও খবর পড়ুন:

হিসাব খোলার পথ সহজ রাখতে হবে

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল